Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আহত বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা রমজান আলী।

পাবনা: জেলার হেমায়েতপুরে বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হুমকি-ধামকি দিয়ে আসছেন। স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করা হয়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। এই মুহুর্তে আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর