Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দশকেরও বেশি সময়ের মধ্যে পাকিস্তানের রাজধানীতে ভয়াবহতম এক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত ‘খাদিজাতুল কুবরা ইমামবারগাহ’ নামক একটি শিয়া মসজিদে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের ভাষ্যমতে, এক হামলাকারী মসজিদের গেটে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে ভেতরে প্রবেশ করে শেষ সারির মুসল্লিদের মাঝে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের মেঝে রক্তে ভিজে যায় এবং কাঁচের টুকরো ও ধ্বংসাবশেষে চারপাশ ছেয়ে যায়। আতঙ্কিত মুসল্লিদের ছোটাছুটি এবং আহতদের আর্তনাদে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমন নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে ১৬৯-এ দাঁড়িয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস রয়েছে। তিনি এই হামলার পেছনে প্রতিবেশী দেশ ভারতের মদত রয়েছে বলে অভিযোগ করেন। তবে নয়াদিল্লি এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর