Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরা-৩: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএমজেপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী রুবেল গাইন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম। এরই মধ্যে নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে। কিন্তু সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) এর সাধারণ ভোটার এবং উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সাথে সাতক্ষীরা-৩ আসনের জনপ্রিয় এবং গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক স্বতন্ত্র প্রার্থী ডা: শহীদুল আলমের পক্ষে সমর্থন দিচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমার নেতাকর্মীদের জানাতে চাই আপনারা কোনোভাবেই মন খারাপ করবেন না। বৃহত্তর স্বার্থে আমার এই ক্ষুদ্রতম ত্যাগটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি। আমার এই ত্যাগে কেউ বিভ্রান্ত হবেন না। বিগত সময়ে যে ভাবে আমি আমার আসনের সাধারণ মানুষের সাথে মিশে থেকেছি আগামীতেও সেইভাবে মিশে থাকবো। সাধারণ ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। আমার সকল নেতাকর্মীরা অবশ্যই গরিবের ডাক্তার খ্যাত ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর