Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় জব্দ ৫০ লাখ টাকার সঙ্গে নির্বাচনি সংশ্লিষ্টতা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০

কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধার কাছ থেকে জব্দ ৫০ লাখ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তিনি টাকার সঠিক উৎস জানাতে পারেননি। ফলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে কোস্ট গার্ড।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে ৫০ লাখ টাকা ছিল। পরে সেই টাকা জব্দ করে কোস্ট গার্ড।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ওসি ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর