Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানিলন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্ত চলমান থাকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দুইজন হলেন- তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ১১ জানুয়ারি ভাটারা থানায় দায়ের করা এক মামলায় তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা সিআইডির তথ্যমতে, তারা যোগসাজশের মাধ্যমে প্রায় ২৪ কোটি ৫৩ লাখ টাকার বেশি অবৈধভাবে অর্জন করে তা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ প্রেক্ষিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম গত ২৯ মার্চ আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আদেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাসের মান 'ভালো'
২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

আরো