ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সরাইল উপজেলায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।
ভোট শেষে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।’
তিনি জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব।