Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল জানতে বিভিন্ন কেন্দ্রের আশপাশে নারী-পুরুষ ভোটার ও প্রার্থীদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর