বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন ধানের শীষ প্রতীকে ২লাখ ৬২ হজার ৫০১ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী’র মো. গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোট গণনা শেষে বগুড়া জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ তথ্য জানান।