Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ১৫ / ৯৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৭ হাজার ২৬৬ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ৯৯ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত ৯৯ কেন্দ্রের হিসেবে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক জামায়াত আমির পেয়েছেন ৬৩ হাজার ৯১৬ ভোট এবং ধানের শীষ নিয়ে মিল্টন পেয়েছেন ৪৬ হাজার ৬৫০ভোট। ফলে ১৭ হাজার ২৬৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছে দাঁড়িপাল্লা।

এদিন, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এর পরপরই শুরু হয় ভোট গণনা।

বিজ্ঞাপন

এবার ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আট প্রার্থী। তারা হলেন – প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতিকের আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর