Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫

নবনির্বাচিত সংসদ সদস্যরা। ছবি কোলাজ: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন দলটির প্রার্থীরা; বিপরীতে পরাজয় বরণ করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। জেলায় গড় ভোট কাস্টিং হয়েছে ৭৩ দশমিক ৮২ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. মু. মিজানুর রহমান। বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। বিএনপির হারুন-অর-রশিদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

এদিকে সংসদীয় আসনের পাশাপাশি একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও জেলাজুড়ে হ্যাঁ ভোটের সংখ্যা ছিল বিপুল।

স্থানীয় ভোটারদের মতে, জামায়াতের সুসংগঠিত প্রচার ও শক্ত মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতাই এই অভাবনীয় জয়ের মূল কারণ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

‎নির্বাচনে জয়শূন্য ৪২ দল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

গণভোটে ১০% ব্যালট বাতিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর