Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র রমজান উপলক্ষ্যে হিলি স্থলবন্দরের সময়সূচিতে পরিবর্তন

লোকাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৯

হিলি স্থলবন্দর।

হিলি: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে ব্যাবসা-বাণিজ্য পরিচালনার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচির কার্যকর হওয়ার পর থেকে পুরো রমজান মাস পণ্যবাহী ট্রাকগুলো জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত চলাচল করতে পারবে। রমজান পরবর্তী সূচি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও পূর্বের সময় সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পত্রে উল্লিখিত সময়সীমা অনুযায়ী দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতি বছরই রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার এবং ইবাদতের সুবিধার্থে এই ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সময়সূচির ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে শৃঙ্খলা বজায় থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪

প্যারাবনে মিলল ৯৫ হাজার ইয়াবা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২

আরো

সম্পর্কিত খবর