Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ২৩:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০২:৫২

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এই যুদ্ধবিরতির আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মিত্ররাও অন্তর্ভুক্ত থাকবে।

তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। এতে শতাধিক মানুষ নিহত ও আহত হন। এর পরপরই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে।

ইরানের এক সামরিক কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে এক জ্যেষ্ঠ ইরানি নেতা আল জাজিরাকে বলেন, ‘লেবাননে ইসরায়েল যে অপরাধ করেছে, তার শাস্তি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি পুরো অঞ্চলজুড়ে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করেছে। তাদের (ইসরায়েলকে) শুধুমাত্র শক্তি প্রয়োগ করেই প্রতিহত করা সম্ভব।’

এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় অন্তত ১১২ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন। বৈরুত, দাহিয়েহ, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন ও দক্ষিণাঞ্চলে ১০০টির বেশি বিমান হামলায় বেসামরিক মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চলমান এই হামলায় দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ১২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সকালে ঢাকায় ভূমিকম্প অনুভূত
২১ এপ্রিল ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর