Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু রমজান এসেছে বলে মাথায় টুপি তুলবেন না: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ধর্মীয় চর্চা যেন কেবল রমজানকেন্দ্রিক না হয়ে সারা বছর বজায় থাকে। তিনি বলেন, রমজান এলে অনেকের মধ্যে ধর্মীয় আবহ দেখা যায়, শুধু রমজান এসেছে বলে মাথায় টুপি তুলবেন না। এ ধারাবাহিকতা বাকি ১১ মাসও অব্যাহত থাকা প্রয়োজন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকতার পেশাকে ‘মহান দায়িত্ব’ উল্লেখ করে আমির হামজা বলেন, জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপন করাও এক ধরনের ইবাদত। তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরার আহ্বান জানান। ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ- বলেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে যদিও ইঞ্জিনিয়ারিং প্লানিং যাই বলেন- মেকানিজম হয়েছে, তবুও গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিককরা স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবেন, ন্যায়কে ন্যায় এবং অন্যায় কে অন্যায় বলবেন, কোনো ব্যাক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না, ঝুকে পড়বেন না।’

ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর