Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল’ পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১২:৪৫

ঢাকা: জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিলটি উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সংশোধিত আইনের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আধুনিকায়ন, আর্থিক সহায়তা বাড়ানো এবং অসচ্ছল ও অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য আরও কার্যকর সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি তহবিল ব্যবস্থাপনা ও অনুদান প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এর আগে ২০১১ সালের আইনের আলোকে ফাউন্ডেশন পরিচালিত হলেও পরবর্তীতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য ২০২৫ সালে অধ্যাদেশ জারি করা হয়, যা এবার সংসদে বিল আকারে পাস হলো।

বিজ্ঞাপন

এদিকে দেশের ক্রীড়া খাতকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে জাতীয় সংসদে পাস হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’।

জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এ বিলটিও উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই সংশোধনী বিলের মাধ্যমে ২০১৮ সালের বিদ্যমান জাতীয় ক্রীড়া পরিষদ আইনকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, ক্রীড়া ও যুব উন্নয়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী বিলের মধ্যে এটি অন্যতম।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর