Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাত্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১

পরিচ্ছন্নতা অভিযানে এমপি মাওলানা আব্দুস সাত্তার।

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন তিনি।

এ সময় তিনি বলেন, হাসপাতাল সেবাকেন্দ্র হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর