Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নসিমন চালক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪১

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সোনামসজিদের কাছে ট্রাকচাপায় নসিমনের এক নসিমন চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের রানিহাটি এলাকার রসিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী (৭০) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ লাইন গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা নসিমনকে চাপা দেয়। এতে নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো

সম্পর্কিত খবর