Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে অভিনব কায়দায় আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারে অভিনব অভিজ্ঞতার সাক্ষী হয়েছে যশোর ডিবি পুলিশ। নতুন বরের মতো কোলে করে নামলেন আসামি।

গ্রেফতার ওই ব্যক্তির নাম সুমন মাহমুদ (৪১)। তিনি দীর্ঘদিন ধরে পাঁচটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় চেক জালিয়াতির মামলাগুলো চলমান। ওয়ারেন্ট জারির পর থেকে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

অবশেষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাত আনুমানিক ২টার দিকে যশোর শহরের রাইপাড়া এলাকায় সুমনের বাড়িতে অভিযান চালায় ডিবির এসআই অলকের নেতৃত্বে একটি টিম। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন বাসার বাথরুমের ফলস্ ছাদের ভেতরে লুকিয়ে পড়ে। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর অভিনব কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি নানা কৌশলে আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডিবির তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ
১২ অক্টোবর ২০২৬ ১১:৩৮

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
১২ অক্টোবর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর