Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮

মাটি উত্তোলনের দায়ে জরিমানা করা হচ্ছে।

নরসিংদী: নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।

এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং পুনরায় যন্ত্রগুলো যাতে ব্যবহার করা না যায়, তাই তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়।

অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে, অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমানিত হওয়ায় তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিনিথিয়া হোসেন।

তিনি জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্তসহ স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এছাড়া, অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর