Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:১৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসা থেকে ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে তেল মজুত করায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানাও করা হয়।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এ সময় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাসায় ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী বলেন, ‘প্রকৃত অর্থে তেলের সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মুনাফা লাভের আশায় তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। প্রশাসন কঠোরভাবে পেট্রোল পাম্পসহ অনুমোদিত তেল বিক্রির পয়েন্টগুলো তদারকি করছে। কোনোরূপ ব্যত্যয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এ ছাড়াও, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর