Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ধূমপান নিয়ে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৫

চাঁপাইনবাবগঞ্জে ধূমপান নিয়ে কথা কাটাকাটির এক পর্যার্য়ে যুবককে কুপিয়ে জখম করা হয়। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে ধূমপান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় এক আম বাগানে এ ঘটনা ঘটে।

আহত যুবক ইমন রেজা (২৫) উপজেলার রাজারামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় আম বাগানে ধূমপানকে কেন্দ্র করে বাগানের মালিক আব্দুল মান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর