Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে জুলাই হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: জেলার হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাওসার রহমান ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা পর্যায়ের সাবেক নেতা।

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, হাকিমপুরে হিলিতে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যূত্থানে দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহতের ভাই ৯০-১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন । কাওসার রহমান ওই মামলার এজাহারভুক্ত আসামি। আজ দুপুর আড়াইটার দিকে তাকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করে পুলিশ।

কাওসার রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পুনরায় দায়িত্ব শুরু করেন। তবে ওয়ারেন্ট থাকায় পুলিশ আজ তাকে গ্রেফতার করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর