Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি-কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ০০:০১ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১১:১৯

খুলনা: মহানগরীতে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর নিরালা মোড় এলাকায় এঘটনা ঘটে। আজিজ বাগমারা মেইন রোডের ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হঠাৎ করে আ. আজিজের ওপর হামলা চালায়। প্রথমে তাকে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটনের (কেএমপি) এডিসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর