Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের দস্যু দমনে ফের যৌথ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মার্চ ২০২৬ ২২:২২ | আপডেট: ২ মার্চ ২০২৬ ২২:২৩

বাগেরহাট: দস্যু দমনে ফের বঙ্গোপসাগরের দুবলার চর ও সুন্দরবন এলাকায় যৌথ অভিযান শুরু করেছে নৌবাহিনী-কোস্ট গার্ড-র‌্যাব ও পুলিশ।

সোমবার (২ মার্চ) বেলা ১২ টায় সুন্দরবনের হাড়বাড়িয়া, নন্দবালা, আমুরবুনিয়সহ বিভিন্ন খালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দস্যুদের আস্তানা তল্লাশি করা হয় এবং তাদের অবস্থান চিহ্নিতকরণে কাজ পরিচালনা করেন। ২০ দিনে প্রায় ৫০ জন জেলেকে মুক্তিপনের দাবিতে জিম্মি করে। তাদের হাতে এখনও ২০ জন জিম্মি রয়েছে।

বিসিজিএস অপরাজেয় বাংলা এর নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে যৌথ বাহিনী। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালাঞ্চলে মোবাইল টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, র্য্যাব, পুলিশের সহয়তায় নিয়মিত নৌ টহল পরিচালনার পাশাপাশি উপকূলীয় এলাকায় স্থল টহলও বৃদ্ধি করা হয়েছে। দস্যুদের সম্ভাব্য অবস্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে তারা যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত কোস্ট গার্ডকে জানাতে পারেন।

জনসাধারণের সহায়তায় ১৬১১১ হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয় পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুর ইসলাম জানান, দস্যুদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর