Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৩:০০

জব্দ করা মোটরসাইকেল এবং গাঁজা।

গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের রেলগেট এলাকা অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে পালানোর জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

বিজ্ঞাপন

উদ্ধারকারীরা গাঁজার পরিমাণ নিয়ে প্রাথমিকভাবে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যে ৯ কেজির কথা বলা হলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে সেখানে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকতে পারে। বর্তমানে গাঁজার সঠিক পরিমাণ যাচাইয়ের কাজ চলছে।

ঘটনার সময় ট্রাফিক দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, আমি ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনের সময় গাঁজাসহ মোটরসাইকেলটি আটক করি । গাঁজা ও মোটরসাইকেলটি গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর