Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ মার্চ নির্বাহী ছুটি, এবার ঈদের ছুটি ৭ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১২:৩১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:১৭

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

বিজ্ঞাপন

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।

সারাবাংলা/জিএস/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর