Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৩:২২ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৩:২৪

বেনাপোল: যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫২.৫ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীন ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, আন্দুলিয়া বিজিবির সদস্যরা পৃথক আরেকটি অভিযানে আরশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ০৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সর্বমোট মূল্য দুই লক্ষ সাতাশ হাজার সাতশ পঞ্চাশ টাকা। মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে সব মাদক বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর বিজিবি মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর