Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

ইবি করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৭:৫৪

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

কুষ্টিয়া: ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমার জীবনে আমি তার মতো বিনয়ী মানুষ দেখিনি। আমরা একজন আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষকে হারিয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে শহিদ হিসেবে কবুল করুন। আমরা বিচার বিভাগের কাছে এই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ম্যাডামকে স্মরণীয় করে রাখার জন্য কাজ করো, আমরা সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তার পরিবারের পাশে থাকবে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা সবসময় একে-অপরের পাশে থাকব, আমরা সবাই এক।

প্রসঙ্গত, ৪ মার্চ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর