Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের বিপক্ষে খেলবে অল স্টারস

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ২৩:২১ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ২৩:২৪

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রতিপক্ষ অল স্টারস। সদ্য সমাপ্ত বিসিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই অল স্টারস দল। দলটির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক আকবর আলি।

গত মঙ্গলবার বিসিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল শেষ হলেও ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই। আগামীকাল দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় দলের বিপক্ষে খেলতে নামবে অল স্টারস। ম্যাচটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে জাতীয় ক্রিকেট দলের।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে ১১ মার্চ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অল স্টারস দল: আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাইম হাসান

সারাবাংলা/এসএইচএস