Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৩:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময় সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি অনুপস্থিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমপাউন্ডেই অপেক্ষা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তারের দায়িত্বরত ছুটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র ৮ জন, যা অত্যন্ত দুঃখ্যজনক। আমরাদের সেবা জনগণের দোরগোরায় পৌছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর