Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২১:০৫ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ০০:২৪

প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কায়সার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কায়সার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোজাহের পাড়ার মোহাম্মদ সিরাজের ছেলে। তিনি দক্ষিণ কলাতলীর একটি বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন ইজিবাইকচালক ছিলেন।

নিহতের স্ত্রী জানান, ধারদেনা নিয়ে সেহরির সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কায়সার তাকে মারধর করে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। পরে তিনি তার মাকে ডাকতে বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, সকালে স্থানীয়রা ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবককে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর