Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৩:১২

রেল লাইনের পাশে পড়ে ছিল ওই ব্যক্তির মরদেহ।

পাবনা: পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর