পিরোজপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের নায়োরী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ‘দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।
এ ছাড়াও, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক উভয় মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পিরোজপুর জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহমাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পাশাপাশি এ পেশার মর্যাদা ও সুনাম রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি প্রশাসন, রাজনীতি ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।