Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:০৯

সাদুল্লাপুর থানা, গাইবান্ধা।

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তাসলিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তাসলিমা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী জাকিরুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে তাসলিমা সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরে সকাল হলে তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা স্বীকার করে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু বলেন, ‘ঘরে ঝুলন্ত অবস্থায় তাসলিমা বেগমের লাশ পাওয়া গেছে।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর