Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সারাবাংলা ডটনেটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২০:২০

সারাবাংলা ডটনেটের কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুষ্টিয়া: বাংলাদেশের জনপ্রিয় জাতীয় সংবাদমাধ্যম দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) কুষ্টিয়া শহরের রশীদীয়া মাদরাসার প্রায় ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় সারাবাংলা ডটনেটের ব্যুরো প্রধান শামিম উল হাসান অপু বলেন, মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে সারাবাংলার সম্মানিত প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিক-এর বাবা প্রখ্যাত প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক স্যারকে স্মরণ করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। দেশের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

রশীদীয়া মাদরাসার প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয় দোয়া ও ইফতার মাহফিলে

দোয়া ও ইফতার মাহফিলের আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম, পারফেক্ট হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পরিচালক মাহদুদ আল হাফিজ (অভি), গ্রিন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিল্লুর রহমান, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, সাপ্তহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহারিয়া ইমন রুবেল, সারাবাংলা ডটনেটের কুষ্টিয়া প্রতিনিধি আল-আমিন খান রাব্বি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইন্জি. এম এ শাহেদ রন্জুসহ (ভিপি রন্জু) আরও অনেক।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর