Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৯:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ২৩:৪৬

কাতারে বাংলাদেশ দূতাবাস। ফাইল ছবি

ঢাকা: কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফেরাতে একটি বিশেষ ফ্লাইটের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এজন্য কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ দূতাবাস কাতার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জা‌নিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ঢাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পরিবার, বিশেষ করে শিশু, মহিলা ও বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে, আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুত করার জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম লিঙ্ক শেয়ার করা হচ্ছে।

এ অবস্থায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ভ্রমণের জন্য জরুরি ভিত্তিতে গুগল ফর্মটি পূরণ করে ভ্রমণেচ্ছু যাত্রীদের আবেদনের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর