Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৬:৪৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শহরের বড়বাজারের একটি হোটেলে মেয়াদোত্তীর্ণ দই ও নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকি পরিচালনার সময় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির জন্য বসু সুইসের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র বসুকে ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রির কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় গিফট কর্ণারের স্বত্বাধিকারী টিনা দেবীকে ২৫ হাজার টাকা, একই অভিযোগে মেসার্স সওদাগর গিফট গার্ডেনের স্বত্বাধিকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ২৫ হাজার টাকা, মা রোকেয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং মামুন গিফট কর্ণারের স্বত্বাধিকারী মাহফুজা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। সে সময় আইন মেনে মান সম্মত পণ্য কেনাবেচা, কেনাবেচার রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর