Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধ: প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ১৩৯০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১৬:১৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি অর্থে ১ হাজার ৩৯০ কোটি টাকা) ব্যয় হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সিনেটরদের জন্য অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ে এই ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুদ্ধের মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়।

কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, হোয়াইট হাউস শিগগিরই এই যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন কংগ্রেসে জমা দিতে পারে। কিছু কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার চাওয়া হতে পারে, যদিও অন্যরা মনে করছেন প্রকৃত প্রয়োজন এর চেয়েও বেশি হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্প প্রশাসন এখনো প্রকাশ্যে যুদ্ধের মোট ব্যয় বা এই সংঘাত কতদিন চলতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি। বুধবার (১১ মার্চ) কেন্টাকি সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধে জিতেছি’। তবে কাজ সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ইরান ও লেবাননের নাগরিক। সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ শিশু নিহত বা আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের টানা হামলায় লেবাননে প্রায় ৮ লাখ মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর