Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের ২ ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬ ১৬:৪২

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি করেছে ইরান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

শাহরাম ইরানিকে উদ্ধৃত করে তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। সেগুলোকে উদ্ধার করা হয়েছে। তবে ট্যাংকার দুটি ঠিক কখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ে গিয়েছিল এবং কখন ইরান সেগুলো উদ্ধার করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

শাহরাম ইরানি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

তবে ইরানের করা এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এদিকে কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় আরাগচি কুয়েতে ড্রোন হামলা চালানো এবং এর সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর