Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১৬:৪১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১৬:৪৪

ঢাকা: শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন তিনি। একই সঙ্গে সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান তিনি।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার বিষয়ে খোঁজখবর নেন। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দিয়ে একসঙ্গে খেলাধুলা করার উৎসাহ দেন।

শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়া এবং দলবদ্ধভাবে খেলাধুলার অভ্যাস গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সরাসরি ও আন্তরিক যোগাযোগ তাদের মানসিক বিকাশ, সামাজিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার চর্চায় ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বও এ উদ্যোগে উঠে এসেছে।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সময় কাটানোর ঘটনা উপস্থিতদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর