Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২০:৪৩

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

কুমিল্লা: যানজট ও ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের উভয় পাশে ফুটপাত ও সড়ক দখল করে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ। সামনে ঈদ থাকায় এই জট আরও বাড়তে পারে, যা ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। তাই জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএর যৌথ উদ্যোগে সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক হবে।

বিজ্ঞাপন

অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর