Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন শাহাদাৎ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২০:৩৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২২:৩৭

অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।

‎বরিশাল: ‎ঝালকাঠি জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

‎অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন কর্মীবন্ধব ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

এদিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, অ্যাড. মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ফের কমেছে সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৪

আরো

সম্পর্কিত খবর