Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎ভোলায় লঞ্চের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, পুলিশ সদস্য নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎বরিশাল: ভোলার লালমোহনে কর্নফুলী-১২ নামে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কায় মৎস্য রক্ষা অভিযানের স্পিডবোট উলটে মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় আহত হন স্পিডবোটে থাকা আরও ৫ জন।

‎বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে লালমোহন উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর উদ্ধার হননি নিখোঁজ পুলিশ সদস্য।

‎নিখোঁজ ফখরুল মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালে।

‎জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলি-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গল সিকদার লঞ্চঘাটে পৌঁছে। একই সময়, মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের তিনজন সদস্য ও তিনজন কনস্টেবল স্পিডবোটে অভিযানে যান। ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের তিনজন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রপেলারের সঙ্গে ধাক্কায় স্পিডবোটটি উলটে যায়। ঘটনার পর পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তাদের সঙ্গে থাকা পুলিশ কনস্টেবল মো. ফখরুল নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

‎লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, অভিযানে যাওয়া স্পিডবোটটি নদীর মধ্যেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় স্রোতের টানে বোটটি ঘাটে ধাকা লঞ্চের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে, এবং লঞ্চের নিচে বোটটি ঢুকে যাওয়ার সময় সবাই একদিক চলে গেলে বোটটি উলটে যায়। ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নদীতে নেমে তল্লাশি চালাচ্ছে। বরিশাল থেকে আরও ডুবরি দল আসছে।

বিজ্ঞাপন

ঝটপট বানান মচমচে কুলি পিঠা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর