Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে শেষ সময়ে ঈদের বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:৩১

রাজবাড়ী: ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশজুড়ে থাকে কেনাকাটা। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে এখন ক্রেতাদের ঢল।

নতুন পোশাক, জুতা, কসমেটিকস, গহনা সবকিছু কিনতে পরিবার নিয়ে মার্কেটে আসছেন মানুষ। বিশেষ করে শিশু-কিশোর, নারীদের পোশাক ও শাড়ির দোকানগুলোতে ভিড় বেশি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে রাজবাড়ী শহরের বড় বাজারের বিভিন্ন দোকানে এমন চিত্র দেখা গেছে। বেশি ভিড় দেখা গেছে ফল বাজার রোডের কাপড়ের দোকানগুলোতে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সর্বত্রই ভারতীয় ডিজাইনের থ্রিপিস ও শাড়ির সংগ্রহই বেশি। কাশ্মিরী ডিজাইন, সিকোয়েন্সের কাজ, জরি-সুতোর বাহারি নকশার শাড়ি, পাকিস্তানি ঝলমলে কাপড়ে বাহারি সুতোর কাজ, উজ্জ্বল রঙের জর্জেট, টিস্যু কাপড়ে জরি ও চুমকির কাজ, দেশীয় আল্পনা, অ্যাপ্লিক ও স্ক্রিন-বুটিক-বাটিকের পোশাক সম্ভার দারুণ আকর্ষণ করেছে ক্রেতাদের। পুরুষদের জন্য দেশি ব্র্যান্ডের পাশাপাশি ভারতের নানা ডিজাইনের পাঞ্জাবি এবং চীন-থাইল্যান্ডের বিভিন্ন ডিজাইনের শার্ট-প্যান্ট ও টি-শার্টের সমাহারও উল্লেখ করার মতো।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের শেষ কয়েক দিনেই বেচাকেনা সবচেয়ে বেশি হয়। তাই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সেবা দিতে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে ক্রেতারা বলছেন, পণ্যের দাম কিছুটা বেশি হলেও পরিবারের সবার জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করছেন তারা।

ক্রেতা সম্রাট ও পাখি বলেন, গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম কিছুটা বেশি। তবে ঈদের আনন্দে প্রিয়জন ও পরিবারের মুখে হাসি ফোটাতে একটু বেশি দাম দিয়েই পোশাক কিনতে হচ্ছে।

অন্তর ও শাহীন নামের দুই ব্যবসায়ী জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি ভালো। ক্রেতাদের চাহিদা বিবেচনায় বিভিন্ন ধরনের পোশাক বাজারে তোলা হয়েছে। বিশেষ করে পাকিস্তানি থ্রি-পিসের বিক্রি বেশি।

এদিকে ক্রেতাসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সব মিলিয়ে, ঈদকে ঘিরে রাজবাড়ীর বিভিন্ন মার্কেটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

উখিয়ায় অপহৃত যুবক উদ্ধার
১৯ মার্চ ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর