টাঙ্গাইল: যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক থাকলেও যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে উত্তরের যাত্রীদের ভোগান্তি যমুনা সেতু টোল প্লাজা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ৪ লেনের কাজ শেষ না হয় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পর থেকে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। এর আগে মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনে চাপ থাকায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং যমুনা সেতু পূর্বপার টোল প্লাজায় টোল নিয়ে বিলম্ব হাওয়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
উত্তরবঙ্গগামী বাসের যাত্রী মনির হোসেন জানান, গতবারের চেয়ে এবার স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন। তবে চন্দ্রা এলাকায় যানজট আটকা থাকলেও মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে আসতে পেরেছেন। যমুনা সেতু পূর্ব পাড় টোল প্লাজা গাড়ির চাপ বেশি থাকায় টোল নিতে বিলম্ব হওয়ায় আমাদের ভোগান্তি হতে হয় ।
ট্রাকচালক জামাল মিয়া জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং যমুনা সেতু টোল প্লাজা এলাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হলেও বাকি অংশে স্বাভাবিক গতিতেই আসতে পেরেছি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনে গতি কিছুটা ধীর গতি থাকলেও দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।