Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:৩০

ছবি: সংগৃহীত।

শরীয়তপুর: শরীয়তপুর, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দরবার শরিফের ঈদগাহ মাঠে পৃথকভাবে দুটি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জামাত দুটিতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন। এতে বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও সুরেশ্বর দরবার শরিফের আশপাশের ৫০ গ্রামের প্রায় ৩ হাজার মুসল্লি অংশ নেন।

সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা যায়, জান শরিফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধক কর্তৃক শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রতিষ্ঠিত সুরেশ্বর দরবার শরিফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। পিরোজপুর, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশে এক দিন আগেই ঈদসহ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৫০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

বিজ্ঞাপন

সুরেশ্বর দরবার শরিফের ভক্ত সিয়াম হোসেন বলেন, বাবার সঙ্গে ছোটোবেলা থেকে দরবার শরিফে আসতাম। আজকেও ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি। এখন সবার সঙ্গে কুশল বিনিময় শেষে আবার চলে যাব।

ইসমাইল সদ্দার নামে স্থানীয় এক মুসল্লি বলেন, আমার বাপ-দাদাও সুরেশ্বর দরবার শরিফের নিয়ম মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। আমরা তাদেরই ধারাবাহিকতায় ধর্ম পালন করে থাকি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।

দরবার শরিফের প্রশাসনিক কর্মকর্তা (প্রধান খাদেম) মুনসুর আলী মৃধা বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার প্রায় তিন হাজার ভক্ত-অনুসারী সুরেশ্বর দরবার শরিফে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন। সারা দেশে সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ ভক্ত রয়েছে। এর মধ্যে ৫০ হাজারেরও বেশি অনুসারী নিজ নিজ এলাকায় ঈদের নামাজের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন।

সুরেশ্বর দরবার শরিফের শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করেছি। এভাবে সুরেশ্বর দরবার শরিফে প্রায় ১০০ বছর ধরে ঈদুল ফিতর উদ্‌যাপন হয়ে আসছে।

বিজ্ঞাপন

ঈদে জোভান-সাদিয়ার কলেজ ডে’জ
২০ মার্চ ২০২৬ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর