Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের জাদুকাটা নদীতে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৯:১২

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী পারাপারের খেয়া নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে জাদুকাটা নদীর পূর্ব পাড় লাউড়েরগড় থেকে পশ্চিমপাড়ে ঘাগটিয়া ঘাটের যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুফিয়া বেগম (১০)। সে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার শাহীনাবাদ গ্রামের সতু মিয়ার মেয়ে।

ঈদ উপলক্ষ্যে নদীর পশ্চিম তীরে নানা বাড়িতে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই নৌকা ডুবিরর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে আজ দুপুর থেকেই তাহিরপুর উপজেলার শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় পর্যটকদের ভিড় ছিল। বিকেল ৪ টার দিয়ে জাদুকাটা নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ের শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় যেতে খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেন। নৌকাটি নদীর মাঝে গেলে আস্তে আস্তে ডুবে যায়। অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে ওঠতে পারলেও সুফিয়া বেগম সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,‘ জাদুকাটা নদীর খেয়া নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে সকল খেয়া নৌকার মাঝিকে সতর্ক করা হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর