Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৪ বছর পর বিটিএস-এর অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৮:৪১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস (ব্যাংটান সোনিওনডান) প্রায় চার বছরের বিরতির পর নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে।

‘সুইম’ শিরোনামের গানসহ ১৪টি গানের অ্যালবামটি শুক্রবার (২০ মার্চ) অ্যালবামটি প্রকাশ করা হয়। প্রথম দিনেই অ্যালবামটির ৩৯ লাখ ৮ হাজার কপি বিক্রি হয়েছে।

বাধ্যতামূলক সামরিক সেবা শেষে সাত সদস্যের এই ব্যান্ডের এটিই প্রথম বড় আয়োজন। একই সঙ্গে এটি তাদের ৮২টি শোর বিশ্ব সফরেরও সূচনা হতে যাচ্ছে।

ব্যান্ড সদস্য জিমিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের পরিচয় এবং সেটিকে সৎভাবে প্রকাশ করার উপায় নিয়ে গভীরভাবে ভাবেছি। পাশাপাশি পুরোপুরি কোরিয়ান সদস্যদের নিয়ে গঠিত একটি দল হিসেবে আমাদের পটভূমির গুরুত্বও নতুন করে দেখেছি।’

বিজ্ঞাপন

১৪টি গানের এই অ্যালবামের নাম নেওয়া হয়েছে কোরিয়ার বিখ্যাত লোকগান আরিরাং থেকে, যা বিচ্ছেদ ও আকাঙ্ক্ষার গল্প বলে এবং অনেকেই এটিকে দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত বলে থাকেন।

উল্লেখ্য, বিটিএসকে কোরিয়ান সাংস্কৃতিক ঢেউয়ের অন্যতম পথপ্রদর্শক হিসেবে দেখা হয়। এই ঢেউয়ের অংশ হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে অস্কারজয়ী চলচ্চিত্র প্যারাসাইট, জনপ্রিয় সিরিজ স্কুইড গেইম এবং নোবেলজয়ী লেখক হান কাং-এর সাহিত্যকর্ম।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর