Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ঈদের বৃহৎ জামাতে এমপি বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৯:২২

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নামোশংকরবাটী হেফজুল মাদরাসা মাঠে অনুষ্ঠিত বৃহৎ ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (২১ মার্চ) সকাল ৮ টা বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঈদের এই বৃহৎ জামাতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামোশংকরবাটী ঈদগাহ মাঠজুড়ে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর