কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ও ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (২১ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।