Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আধুনিক ও পূর্ণাঙ্গ করার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

মঙ্গলবার (২৪ মার্চ) বিটিভির চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বিটিভি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরে দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য এবং দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাই জনবলের সুষ্ঠু ব্যবহার, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কেন্দ্রের আয় বৃদ্ধি করতে হবে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এর আগে, তথ্য প্রতিমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানসহ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর